সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিআরএ’র নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান সম্পন্ন ‎যশোরসহ বিভিন্ন জেলায় ভোক্তা-অধিকারের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা অপহরণের ৪ ঘণ্টা পর চকরিয়ায় ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার বান্দরবানের যে ৪ পর্যটনকেন্দ্রে রবিবার বিনামূল্যে প্রবেশের সুযোগ পিবিআই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীর নিকট হতে অর্থ আত্মসাৎ গ্রেপ্তার ১ জন্য  পতেঙ্গায় এস এস সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় ইসরাফিল খসরু:মেধা- ঞ্জান-শিক্ষা এক নহে, গবেষণা জরুরী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জালসহ ১৭ জেলে আটক হালিশহর ফুটবল একাডেমির অনুশীলন উদ্ধোধন ও প্রাকটিস জার্সি উন্মোচন ঢাকায় বাবরি মসজিদ নামে মসজিদ তৈরির উদ্যোগ ধর্ম ব্যবসার নতুন ফাঁদ এবং ইসলামের নামে ধোকা। কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে ৪টি ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ ৩ পাচারকারী আটক

সিআরএ’র নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর সঙ্গে যুক্ত হওয়া নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যা ৬টায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে সিআরএ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ফারুক ইকবাল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন এবং রাজধানী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহেল মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরএ’র আহ্বায়ক মোঃ রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ। অনুষ্ঠানে সিআরএ’র নতুন সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং সাংবাদিকতার পেশাগত নীতি-নৈতিকতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের উদ্দেশ্য, কার্যক্রম ও সদস্যদের পারস্পরিক দায়িত্বশীলতার বিষয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সাংবাদিকদের একটি সংগঠন শুধু নিজেদের পেশাগত স্বার্থ সংরক্ষণেই সীমাবদ্ধ নয়; বরং সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত শৃঙ্খলা, নৈতিকতা ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্র সম্পর্কে প্রত্যেক সদস্যের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

অনুষ্ঠানে সিআরএ’র নতুন সদস্যদের সংগঠনের নিয়ম-কানুন ও গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন ও পুরোনো সদস্যদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সিআরএ’র আহবায়ক কমিটির অর্থ সম্পাদক মোঃ শাকিল, সদস্য রতন বড়ুয়া,সাফায়েত মোরশেদ, মোঃ রিয়াজ উদ্দিন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল কাদের রাজু, সহ দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়, সদস্য মোস্তাফিজুর রহমান, শাহেদুর রহমান মোরশেদ সহ বিভিন্ন সদস্য ও সংশ্লিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews