মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

চকরিয়ার সাবেক মেয়র আলমগীর চৌধুরী দুই মামলায় জামিন পেলেন

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সদ্য সাবেক মেয়র আলমগীর চৌধুরী এক দিনের ব্যবধানে দুটি মামলায় জামিন পেয়েছেন। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানোর পর আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মামলাগুলোর জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, ওই দুটি মামলায় আলমগীর চৌধুরীকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে মামলার বাদীরা এর আগেই এফিডেভিটসহ সংশ্লিষ্ট আদালতে আবেদন করেছিলেন। তবে পুলিশ তাঁকে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এর আগে তাঁকে গ্রেপ্তার করা হলে শারীরিক অসুস্থতার কারণে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হলে গত ৯ সেপ্টেম্বর বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়। ওই দিন শুনানি ছাড়াই তাঁকে কারাগারে পাঠানো হয়। পরে আজ বৃহস্পতিবার মামলাগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হলে আদালত তাঁর জামিন স্থায়ী করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, মামলার বাদীদের পক্ষ থেকে আগেই এফিডেভিটের মাধ্যমে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত আলমগীর চৌধুরীর জামিন মঞ্জুর করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews