শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

মোঃ নুরে আলম ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় ৪ কেজি গাঁজাসহ স্বামী এবং স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঁদবা এলাকার মো. ফারুক হোসেন (৩২) এবং তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)।
জানা গেছে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম ও এসআই আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্স উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ভোলা থেকে ছেড়ে আসা চরফ্যাশনগামী একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশী চালান তারা। তল্লাশীকালে ওই সিএনজি চালিত অটোরিকশা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে আটক করা হয় ওই গাঁজার মালিক মো. ফারুক হোসেন ও মোসা. সিমা বেগম নামে দুইজনকে। এসব গাঁজা তারা কুমিল্লা থেকে নিয়ে এসেছে

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, আটককৃত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews