সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সিআরএ’র নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান সম্পন্ন ‎যশোরসহ বিভিন্ন জেলায় ভোক্তা-অধিকারের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা অপহরণের ৪ ঘণ্টা পর চকরিয়ায় ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার বান্দরবানের যে ৪ পর্যটনকেন্দ্রে রবিবার বিনামূল্যে প্রবেশের সুযোগ পিবিআই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীর নিকট হতে অর্থ আত্মসাৎ গ্রেপ্তার ১ জন্য  পতেঙ্গায় এস এস সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় ইসরাফিল খসরু:মেধা- ঞ্জান-শিক্ষা এক নহে, গবেষণা জরুরী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জালসহ ১৭ জেলে আটক হালিশহর ফুটবল একাডেমির অনুশীলন উদ্ধোধন ও প্রাকটিস জার্সি উন্মোচন ঢাকায় বাবরি মসজিদ নামে মসজিদ তৈরির উদ্যোগ ধর্ম ব্যবসার নতুন ফাঁদ এবং ইসলামের নামে ধোকা। কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে ৪টি ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ ৩ পাচারকারী আটক

অপহরণের ৪ ঘণ্টা পর চকরিয়ায় ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মো সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের ৪ ঘণ্টা পর ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার কারণ উদঘাটনে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কাকারা এলাকা থেকে ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে রাত আনুমানিক ৩টার দিকে একই উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহের গলায় ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আইনগত পদক্ষেপ নিচ্ছে। তবে কারা তাকে অপহরণ করেছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews