রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিবিআই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীর নিকট হতে অর্থ আত্মসাৎ গ্রেপ্তার ১ জন্য  পতেঙ্গায় এস এস সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় ইসরাফিল খসরু:মেধা- ঞ্জান-শিক্ষা এক নহে, গবেষণা জরুরী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জালসহ ১৭ জেলে আটক হালিশহর ফুটবল একাডেমির অনুশীলন উদ্ধোধন ও প্রাকটিস জার্সি উন্মোচন ঢাকায় বাবরি মসজিদ নামে মসজিদ তৈরির উদ্যোগ ধর্ম ব্যবসার নতুন ফাঁদ এবং ইসলামের নামে ধোকা। কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে ৪টি ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ ৩ পাচারকারী আটক ৫ বছরে বাসাভাড়া বেড়েছে ৩০-৭০ শতাংশ, সংকটে চট্টগ্রামের মধ্যবিত্তরা মেয়র একাডেমি কাপ ফুটবলে দঃ হালিশহর ফুটবল একাডেমির উপ-কমিটি গঠনঃ চেয়ারম্যান-দোস্ত মোহাম্মদ,টিম ম্যানেজার- বাবলা,কর্মকর্তা-সালাউদ্দিন  হালিশহরে শাণে গাওসে পাক (র:) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার ও সালাতুসালাম সম্মেলন। সম্পত্তির বিরোধে’ বেলাল কোম্পানী’র লাশ দাফনকালে বাঁধা

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জালসহ ১৭ জেলে আটক

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ১৭ জন জেলেকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রাতে বিষয়টি জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, অভিযানের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল ও আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ কেজি সামুদ্রিক মাছ পাওয়া যায়। এ সময় বোটে থাকা ১৭ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews