শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমীর রক্তাক্ত লাশ মিলল নিজ ঘরে

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের পরিচিত নেত্রী মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়ার (৫২) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামে বসবাসরত হিজড়া সম্প্রদায়ের একাংশের ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৌসুমী ওই বাসায় একাই বসবাস করতেন। শুক্রবার রাত ২টা পর্যন্ত প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান। ভোররাতের দিকে তার ঘর থেকে কয়েকজনের বাকবিতণ্ডার শব্দ শোনা গেলেও সাধারণ বিষয় ভেবে প্রতিবেশীরা তখন গুরুত্ব দেননি। সকাল ১০টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা ডাকতে যান। এ সময় দরজা খোলা দেখতে পান তারা। পরে বিছানায় মৌসুমীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, নিহত ব্যক্তির গলায় গুরুতর জখমের স্পষ্ট চিহ্ন রয়েছে। মৌসুমীর বাসার পেছনের খামারের একটি গরু শুক্রবার বিক্রি করা হয়েছিল। ঘরে থাকা সেই গরু বিক্রির টাকা ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। প্রাথমিক আলামতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং টাকা লুটের উদ্দেশ্যে সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে।এদিকে মৌসুমীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হিজড়া সম্প্রদায়ের অসংখ্য প্রতিনিধি ঘটনাস্থলে জড়ো হন। তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews