রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সফররত চীনের নৌবাহিনী জাহাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান নাইক্ষ্যংছড়িতে’ কাঠ ব্যবসায়ীর রহস্যজনক গলাকাটা’ মরদেহ উদ্ধার’ আটক ১ কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ’ দুজনকে জীবিত উদ্ধার হারবাংয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাংবাদিকসহ দুজনের ওপর হামলার অভিযোগ লামা প্রেসক্লাব’র নতুন সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আরমান Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ

লামা প্রেসক্লাব’র নতুন সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আরমান

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃসেলিম উদ্দিন খাঁন

বান্দরবান জেলার লামা প্রেসক্লাব’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সদস্যদের গোপন ব্যালটের ভোটে সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদ’র লামা প্রতিনিধি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ, দৈনিক পূর্বদেশ ও ইংরেজী দৈনিক ডেইলি পোষ্ট পত্রিকার লামা প্রতিনিধি মো. নুরুল করিম আরমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক কালের কন্ঠ’র লামা প্রতিনিধি মো. তানফিজুর রহমান. যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জিটিভি ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবর পত্রিকার লামা প্রতিনিধি মুহাম্মদ নবীর উদ্দিন, অর্থ-সম্পাদক পদে ডেইলি সান পত্রিকার লামা প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু নির্বাচিত হয়েছেন।
এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- সাহাব উদ্দিন রিটু, মুহাম্মদ নবীর উদ্দিন, মংছিংপ্রং মার্মা । নব নির্বাচিত কমিটি আগামী তিন বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন বলে জানান, নির্বাচন কমিশনার মুহাম্মদ নবীর উদ্দিন। নির্বাচনে প্রেসক্লাবের জমিদাতা মো. ইউছুপ আলী, রিপোাটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews