শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

বিআরটিএর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সাংবাদিকদের প্রশ্নে বিপাকে কথিত শ্রমিক নেতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএর চট্টগ্রাম কার্যালয়ের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, একটি চক্র বিভিন্ন নামে ও বেনামে বিআরটিএ চট্টগ্রাম কার্যালয় এবং এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে চিঠি দেওয়া ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার মাধ্যমে নানা ধরনের অভিযোগ প্রচার করে আসছে। এ সময় অভিযুক্তরা নিজেদের শ্রমিক দলের নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

তবে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি মো. নাজিম উদ্দীন জানিয়েছেন, অভিযোগে যাদের নাম বা পরিচয় সামনে এসেছে, তাদের কেউই শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।

এদিকে, এসব অভিযোগের বিষয়ে আজ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আয়োজকদের বিভিন্ন বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করলে অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপনে তারা ব্যর্থ হন বলে দাবি করা হয়েছে।

এমনকি সংবাদ সম্মেলনে উত্থাপিত কয়েকটি অভিযোগের বিষয়ে আয়োজকদের কাছেই পর্যাপ্ত তথ্য বা স্পষ্ট ধারণা নেই—এমন পরিস্থিতিও তৈরি হয়।

একপর্যায়ে সাংবাদিকদের ধারাবাহিক প্রশ্নের মুখে আয়োজকদের কয়েকজন সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করেন।

ফলে সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করতে এসে উল্টো সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ার ঘটনায় অভিযোগগুলোর সত্যতা, তথ্যের ভিত্তি এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে বিআরটিএ কর্তৃপক্ষের বক্তব্য এবং অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews