
ক্রীড়া ডেস্ক
সিডিএফএ- মেয়র একাডেমি কাপ (অ-১৩) ফুটবল টুর্নামেন্টের অংশ গ্রহণ করা দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির (অ- ১৩) দলের অনুশীলন উদ্ধোধন ও জার্সি উন্মোচন করেন উপ-কমিটির কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক মোঃ সালাউদ্দিন।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাসংগঠক মোঃ মজিবুর রহমান, মোঃ আজাদ কামাল, ক্রীড়া অনুরাগী, প্রবাসী মোঃ নুরুল আবছার, অভিভাবক সদস্য মোঃ কামাল উদ্দিন, পরিচালক ও টিম ম্যানেজার মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ মোঃ মামুন, সিনিয়র সদস্য মোঃ আইয়ুব, আমির হোসেন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৬ সেপ্টেম্বর, শনিবার বিকেলে সিডিএ বালুর মাঠে প্রাকটিস সেশন শেষে প্রীতি
ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর২:১৫ মিনিটে জেলা স্টেডিয়ামে অ-১৩ দলের একাডেমি কাপ ফুটবলে একরাম ফুটবল একাডেমির সাথে লড়বে দঃ হালিশহর ফুটবল একাডেমি।
সবাই কে উক্ত ম্যাচ উপভোগ করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।