শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

পতেঙ্গা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী খেলোয়াড়দের মাঝে বুট ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এবং শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে চলমান প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী খেলোয়াড়দের মাঝে পায়ের বুট ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

শিক্ষার্থীদের ফুটবল দক্ষতা উন্নয়ন, নিয়মিত অনুশীলনে উৎসাহ প্রদান এবং আসন্ন প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। প্রশিক্ষণরত খেলোয়াড়দের হাতে ফুটবল বুটসহ বিভিন্ন প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও নগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন খালেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী, সিনিয়র শিক্ষক শিমুল দাশ, সাবেক ফুটবলার ও বিএনপি নেতা মোঃ জাহেদ ইউসুফ, জেলা দলের ফুটবলার মোঃ রোমান,সাবেক জেলা দলের ফুটবলার মোঃ দিদারুল আলম পাপেল, প্রাক্তন ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মোর্শেদ , স্থানীয় ক্রীড়া সংগঠক হোসেন বাবলা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সংশ্লিষ্টরা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা হলে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে ওঠে।

তারা আরও বলেন, প্রতিভাবান শিক্ষার্থীদের যথাযথ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম নিশ্চিত করা গেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির পথ আরও সুগম হবে।

ফুটবল বুট ও ক্রীড়া সরঞ্জাম পেয়ে শিক্ষার্থী খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তুলে আসন্ন টুর্নামেন্টে ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।

আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এবং শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সামনে রেখে শিক্ষার্থী খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী পতেঙ্গা উচ্চ বিদ্যালয় দলের প্রতি রইল আন্তরিক শুভকামনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews