শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

হোসেন বাবলা

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নগরীতে শুরু হয়েছে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম মহানগর আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী। টুর্নামেনট পরিচালনা কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মসিউল আলম স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য আবু সুফিয়ান ও এনামুল হক এনাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু সুফিয়ান। স্বাগত বক্তব্য রাখেন টুনামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বলেন “ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা” শ্লোগানে বর্তমান সরকার স্পোর্টসকে একটি অর্থনৈতিক কর্মকান্ডের মধ্যে নিয়ে আসার জন্য কাজ করছে। আমাদের ছেলে মেয়েদেরকে মোবাইল আসক্তি ও মাদক থেকে বের করে আনতে হলে লেখাপড়ার পাশাপাশি সবাইকে খেলার মাঠে নিয়ে আসতে হবে। সুতরাং এই লক্ষে খেলাধুলা অব্যাহত থাকবে।

তিনি বলেন, স্পোর্টস দিক থেকে চট্টগ্রাম গুরুত্ব অনেক বেশী। আমাদের প্রধানমন্ত্রী চট্টগ্রামকেই বেঁচে নিয়েছেন প্রাইম মিনিস্টার্স ফুটবল উদ্বোধনের জন্য। প্রাইম মিনিস্টার্স ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম থেকেই শুরু হবে।

মন্ত্রী বলেন, স্পোর্টস নিয়ে দলাদলির কোন অবকাশ ও সবাই সব জায়গায় যাওয়ার কোন প্রয়োজন নেই। আমরা যারা স্পোর্টস ভালবাসি তারাই স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাব। ।

প্রধান অতিথি তার বক্তব্যে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও টুর্নামেন্ট আয়োজনের জন্য নগর বিএনপিকে ধন্যবাদ জানিয়ে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সামশুল আলম, বিএনপি নেতা আবুল হাসেম বক্কর, ভোলা মিয়া, এম এ আজিজ, এ্যাডভোকেট আবদুস সাত্তার, আজিম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী, আহামেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, জয়নাল আবেদিন, মোহাম্মদ মহসীন, কামরুল ইসলাম, ইসমাইল বালি, ক্রীড়া দলের মামুন উদ্দিন মামুন, নজরুল বাবু, হায়দার কবির প্রিন্স, কাজী মিজানুর রহমান, একরাম আবছার, মুজিবুল আলম চৌধুরী, সোহেল আহমেদ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আওয়াল, মোহাম্মদ ইয়াকুব, নগর বিএনপি নেতা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ও অংশগ্রহনকারী দলের শিক্ষক ও শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে রেলওয়ে কলোনি স্কুলে জয় :

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত প্রথম ম্যাচে – বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ৪ – ০ গোলে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মোঃ আরিফ ও মোঃ ইয়াছিন ২ টি করে গোল করেন।

খেলা শেষে উদ্বোধনী খেলার ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী দলের মোঃ আরিফ এর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews