রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিবিআই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীর নিকট হতে অর্থ আত্মসাৎ গ্রেপ্তার ১ জন্য  পতেঙ্গায় এস এস সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় ইসরাফিল খসরু:মেধা- ঞ্জান-শিক্ষা এক নহে, গবেষণা জরুরী সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জালসহ ১৭ জেলে আটক হালিশহর ফুটবল একাডেমির অনুশীলন উদ্ধোধন ও প্রাকটিস জার্সি উন্মোচন ঢাকায় বাবরি মসজিদ নামে মসজিদ তৈরির উদ্যোগ ধর্ম ব্যবসার নতুন ফাঁদ এবং ইসলামের নামে ধোকা। কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে ৪টি ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ ৩ পাচারকারী আটক ৫ বছরে বাসাভাড়া বেড়েছে ৩০-৭০ শতাংশ, সংকটে চট্টগ্রামের মধ্যবিত্তরা মেয়র একাডেমি কাপ ফুটবলে দঃ হালিশহর ফুটবল একাডেমির উপ-কমিটি গঠনঃ চেয়ারম্যান-দোস্ত মোহাম্মদ,টিম ম্যানেজার- বাবলা,কর্মকর্তা-সালাউদ্দিন  হালিশহরে শাণে গাওসে পাক (র:) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার ও সালাতুসালাম সম্মেলন। সম্পত্তির বিরোধে’ বেলাল কোম্পানী’র লাশ দাফনকালে বাঁধা

সম্পত্তির বিরোধে’ বেলাল কোম্পানী’র লাশ দাফনকালে বাঁধা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে সম্প্রতি এক ব্যবসায়ীর মৃত্যুর পর পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটে। মৃত ব্যক্তিটি স্থানীয়ভাবে বেলাল কোম্পানী (আলহাজ্ব বেলাল কোম্পানী) নামে পরিচিত ছিলেন, যিনি শ্রমিক দল ও স্থানীয় ব্যবসায়িক অঙ্গনের সাথে যুক্ত ছিলেন। বেলাল কোম্পানীর মৃত্যুর পর তার জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়ার সময় কিছু স্থানীয় পাওনাদার উপস্থিত হন। তাদের দাবি ছিল, মৃত ব্যক্তির কাছে তাদের মোটা অঙ্কের ব্যবসায়িক পাওনা বা লেনদেনের টাকা বকেয়া রয়েছে। টাকা পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস বা সমাধান না পাওয়া পর্যন্ত তারা লাশ দাফন করতে বাধা সৃষ্টি করেন। লাশ দাফনে বাধার ঘটনাটি কেন্দ্র করে পরিবার এবং পাওনাদারদের মধ্যে উত্তেজনা ও বাদানুবাদ তৈরি হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয় এবং পরিস্থিতি শান্ত করে ধর্মীয় নিয়ম অনুযায়ী দাফন সম্পন্ন করার ব্যবস্থা করা হয়। এদিকেৎলাশ দাফনকালে পাওয়ানাদারের বাধারমূখে দু’পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

জানা গেছে, বেলাল কোম্পানীর নিজ বাড়ি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে। তিনি বেশ কিছুদিন পুর্বে আমিরাবাদ সুফিয়া মাদ্রাসার পার্শ্বে জায়গা কিনে ঘর নির্মাণ করে।

গত শুক্রবার রাতে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি লাইফ সাপোর্টে ছিলো। বৃহস্প্রতিবার রাতে লাশ তার বাড়িতে নিয়ে আসে। একই দিন রাত সাড়ে ১১টার দিকে লাশ দাফনের জন্য মরহুম বেলাল কোম্পানীর আমিরাবাদ সুফিয়া মাদ্রাসার পার্শ্বে বাড়ি থেকে লাশ বের করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা সৃষ্টি হয়। জানা,যায়, বেলাল কোম্পানীর সাথে তার মামার একটা জায়গা-জমি বেচা-কেনা নিয়ে লেনদেন ছিলো। এই বিষয়টি কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা উভয়ই মামা-ভাগিনা সম্পর্ক ছিলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews