
সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
যশোরে দায়িত্ব পালনকালে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় আলোচিত ডিবি কর্মকর্তা মফিজুর রহমান এবার নারায়ণগঞ্জে সেরা ডিবি কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং অপরাধ দমনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
এর আগে যশোরে ডিবিতে দায়িত্ব পালন করার সময়ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযান, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা প্রশংসিত হয়। দায়িত্ব পালনে সক্রিয়তা ও সাফল্যের কারণে সহকর্মী এবং সাধারণ মানুষের কাছেও তিনি পরিচিতি লাভ করেন।
নারায়ণগঞ্জে দায়িত্ব নেওয়ার পরও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারে ভূমিকা রাখছেন মফিজুর রহমান। এরই ধারাবাহিকতায় তিনি নারায়ণগঞ্জের সেরা ডিবি কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, দায়িত্ব পালনে নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এ ধরনের সম্মাননা পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করে। মফিজুর রহমানের এ অর্জনে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।