শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

ঈদে মিলাদুন্নবীর ‘জশনে জুলুসের’ মিছিলে বাধা,চট্টগ্রামে-পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে 

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মো.সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবীর মিছিল বা জশনে জুলুসকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বাধা ও উত্তেজনার সৃষ্টি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় সতর্কতা জারি করা হয়। ঘটনাস্থলে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মিছিলকারীদের অভিযোগ, স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা তাদের বের করা মিছিলে বাধা দিয়েছেন।

আজ শনিবার দুপুরে বাঁশখালী পৌরসভার ভাদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয়দের ভাষ্য, পৌরসভার শেষপ্রান্তে বাঁশখালীর সরল ইউনিয়নের মুখে মিছিল বের করার জন্য জড়ো হচ্ছিলেন লোকজন। বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা, পিকআপ, জিপ (চাঁদের গাড়ি) নিয়ে কয়েকশ’ মানুষ সেখানে আসেন। মিছিল শুরুর আগমুহূর্তে স্থানীয় একটি মাদ্রাসা থেকে শিক্ষক-শিক্ষার্থী ও আশপাশের লোকজন বের হয়ে বাধা দেন। মাদ্রাসার পাশের সড়ক দিয়ে মিছিল যেতে পারবে না বলে দাবি করেন তারা। পরে বাধার মুখে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেলে উত্তেজনা শুরু হয়। উপজেলার আরও বিভিন্ন এলাকা থেকে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসপন্থীরা সেখানে দলে দলে আসতে থাকেন। একপর্যায়ে মিছিলের বিরোধীরা মাদ্রাসার সামনে এবং অংশগ্রহণকারীরা সড়কের অপরপ্রান্তে একটি পুকুরপাড়ে অবস্থান নেন। সংঘর্ষের আশঙ্কায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে উভয়পক্ষের মাঝে অবস্থান নেন বলে জানালেন বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার। তিনি বললেন, ‘ঈদে মিলাদুন্নবীর মিছিল বের হয়েছিল। এখানে দুইটা পক্ষ আছে। তাদের মধ্যে পূর্ব বিরোধ আছে। আমরা খুবই সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছি। ওসির মন্তব্য, ‘আগামীকাল (রবিবার) উভয়পক্ষকে নিয়ে ইউএনও এবং ওসি স্যারের মধ্যস্থতায় একটি বৈঠক হবে। আশা করি সেখানে সমাধান হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews