মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

চকরিয়া-কোরক বিদ্যাপীঠের ১৭ ব্যাচের কৃতি শিক্ষার্থী’ ইঞ্জিনিয়ার-এম আবিদ রাজা খানে’র সাফল্য’

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

মো. সেলিম উদ্দিন খাঁন

চকরিয়া কোরক বিদ্যাপীঠের ১৭ ব্যাচের কৃতি শিক্ষার্থী এবং চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফুলতলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার এম আবিদ রাজা খান শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন। তাঁর এই অর্জনে পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
ইঞ্জিনিয়ার এম আবিদ রাজা খান আ.ন.ম শোয়াইব ও রাহেলা বেগমের সন্তান। সম্প্রতি তাঁর বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, সহপাঠী ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে তাঁর সাফল্যের প্রশংসা করা হয়।

নিজের সাফল্যের অনুভূতি ব্যক্ত করে ইঞ্জিনিয়ার এম আবিদ রাজা খান বলেন, “আমার বাবার আশা পূরণ করতে পেরেছি, এতে আমি অনেক খুশি। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। জীবনের বাকি সময়টুকুও যেন সত্যের পথে থেকে মানুষের সেবা করতে পারি, সবার কাছে এই দোয়া ও কামনা করছি।”
তিনি আরও বলেন, “আল্লাহ যেন আমার সামনের পথটুকুও সহজ করে দেন এবং আমি যেন আমার মায়ের আশাও পূরণ করতে সক্ষম হই। ইনশাআল্লাহ।”
আবিদ রাজা খানের এই অর্জনে তাঁর পরিবার ও এলাকাবাসী গর্বিত। ভবিষ্যতেও তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করবেন এবং নিজের এলাকার জন্য গৌরব বয়ে আনবেন, এমন প্রত্যাশা করছেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews