শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

লামায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাড়াকেন্দ্র স্কুল আগুন

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে স্থানীয় শিশুদের শিক্ষাদানের জন্য ব্যবহৃত একটি পাড়াকেন্দ্রে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার ৫নং সরই ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুইট্যাঝিরি পাড়ায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও কোমলমতি শিশুদের উন্নয়ন বোর্ডের পাড়াকেন্দ্র স্কুল আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সুবিচারের আশায় এবং জানমালের নিরাপত্তায় কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী মো. আব্দুল কালাম।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১টার সময় অভিযুক্ত আবুল হোসেন (প্রকাশ আবুল), স্থানীয় এক বসতবাড়িতে ঢুকে বাতি ও আসবাবপত্র ভাঙচুর করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে ঘরে অবস্থানরত নারীদের বের করে দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করা হয়।

পরবর্তীতে একই রাতে রাত আনুমানিক ৩টার সময় স্থানীয় শিশুশিক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত “পাড়াকেন্দ্র” স্কুলটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আগুনে স্কুলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়ায় বর্তমানে ওই এলাকার ছোট ছোট কোমলমতি শিশুদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

পূর্বেও অভিযুক্ত ব্যক্তির বিষয়ে শালিসি বৈঠক হলেও তিনি তা অমান্য করে আসছেন এবং বাড়িঘরে আগুন দিয়ে স্বপরিবারে হত্যার হুমকি দিয়ে আসছেন। বর্তমানে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।ভুক্তভোগীরা প্রশাসনের কাছে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ি পুলিশের এসআই দীপেন জানান,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি তবে স্কুল কতৃপক্ষের কোন অভিযোগ পাইনি,এই বিষয়ে আমাদের তদন্ত টিম কাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews