রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) শিক্ষা সফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল বাস, শিক্ষকসহ নিহত ২ লোহাগাড়ায়” জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের মইজ্জ্যারটেক রাফা আবাসিক হোটেলে নারীসহ আটক ৬ ‎যশোর সীমান্তে মাদকসহ দুই নারী আটক, প্রায় ৪ লাখ টাকার পণ্য জব্দ ‎ বোয়ালখালীতে টেম্পু-সিএনজি সংঘর্ষ, আহত ৬, ৫ জন চমেকে রেফার সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা চট্টগ্রামে সরকারি দপ্তর লক্ষ্য করে ৩ পেট্রোলবোমা নিক্ষেপ ‎শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালিয়েছে দুই ব্যক্তি ‎

‎যশোর সীমান্তে মাদকসহ দুই নারী আটক, প্রায় ৪ লাখ টাকার পণ্য জব্দ ‎

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
‎যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপসহ ৩ লাখ ৩৭ হাজার ১৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
‎
‎শনিবার (৭ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ কাশিপুর বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে।
‎আটক ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার কাশিপুর গ্রামের মোছা. ফুলসুরাত (২৪) ও মোছা. জায়েদা (৫৫)।
‎
‎বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ২ বোতল নেশাজাতীয় WINCEREX কফ সিরাপ, ৬টি শাড়ি, ২৫টি কম্বল, ২ প্যাকেট ফুচকা, ৩ প্যাকেট আমসত্ত্ব, ৪০টি চকলেট, ৩১০টি ঔষধসামগ্রী ও ২৩১টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৭ হাজার ১৫০ টাকা।
‎আটক দুই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews