শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা চট্টগ্রামে সরকারি দপ্তর লক্ষ্য করে ৩ পেট্রোলবোমা নিক্ষেপ ‎শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালিয়েছে দুই ব্যক্তি ‎ ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে লিফলেট বিতরণ করলেন রিজভী ‎​বেনাপোল ক্রীড়া একাডেমির নতুন কমিটি গঠন: সভাপতি ইমদাদ, সম্পাদক বাসেত টেকনাফে খাবারের সন্ধানে এসে গর্তে দুই হাতি শাবক , পরে উদ্ধার খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল ‎বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিকসসহ ১৭ লাখ টাকার পণ্য আটক মাদক চালানের বিরোধে টেকনাফের পাহাড়ে নির্যাতন: নিহত দুই, মুমূর্ষু দুই লোহাগাড়ায় অবৈধভাবে চাপোড়া খালের বালু লুট, ৬ জনের বিরুদ্ধে মামলা

শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে বোয়ালখালীর ঐতিহ্যবাহী লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঢোলবাদক ও বহুমাত্রিক লোকশিল্পী বাবুল জলদাস তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, শ্যামা পূজা ও দীপাবলি অশুভ শক্তির বিনাশ এবং শুভশক্তির বিজয়ের প্রতীক। উৎসবের আলোয় মানুষের হৃদয়ে মানবতা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক। নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা বিকশিত হোক—এটাই প্রত্যাশা।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠুক। শ্যামা পূজা ও দীপাবলি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।

সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস বলেন, অন্ধকার থেকে আলোর পথে এবং অসত্য থেকে সত্যের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায় দীপাবলি। বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠালগ্ন থেকে লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, শিল্পীদের সংগঠিত করা এবং নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মৃতি ও সাংস্কৃতিক অবদানকে ধারণ করে ২০১০ সালের ১০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশীয় লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

পরিশেষে, সংগঠনের পক্ষ থেকে সবাইকে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews