বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল ‎বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিকসসহ ১৭ লাখ টাকার পণ্য আটক মাদক চালানের বিরোধে টেকনাফের পাহাড়ে নির্যাতন: নিহত দুই, মুমূর্ষু দুই লোহাগাড়ায় অবৈধভাবে চাপোড়া খালের বালু লুট, ৬ জনের বিরুদ্ধে মামলা ‎আইসিপি সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল আটক আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা ‎সীমান্তবাসীর নিরাপত্তায় একসঙ্গে কাজ করার প্রত্যয় বিজিবি-বিএসএফের বোরহানউদ্দিনে ওজোপাডিকো বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার মেহেদীর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ” দ্রুত প্রত্যাহারের দাবি ‎মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে বেনাপোল পোর্ট থানার নতুন ওসি শহীদ তিতুমীর হোমিও চিকিৎসক নাসির উদ্দিনের মৃত্যুতে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের গভীর শোক প্রকাশ

‎বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিকসসহ ১৭ লাখ টাকার পণ্য আটক

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ

‎
‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
‎
‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৫৫টি শাড়ি, ১১৭টি কম্বল, ১০টি চাদর, ৩ দশমিক ৫ কেজি জিরা, ৯ প্যাকেট ফুচকা, ৩ দশমিক ৫ কেজি কিসমিস, ৪০টি চাটনি এবং ৩ হাজার ২৭১টি প্রসাধনসামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।
‎
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews