বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
‎আইসিপি সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল আটক আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা ‎সীমান্তবাসীর নিরাপত্তায় একসঙ্গে কাজ করার প্রত্যয় বিজিবি-বিএসএফের বোরহানউদ্দিনে ওজোপাডিকো বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার মেহেদীর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ” দ্রুত প্রত্যাহারের দাবি ‎মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে বেনাপোল পোর্ট থানার নতুন ওসি শহীদ তিতুমীর হোমিও চিকিৎসক নাসির উদ্দিনের মৃত্যুতে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের গভীর শোক প্রকাশ চট্টগ্রামে জমকালো আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উদযাপন আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা ‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

‎সীমান্তবাসীর নিরাপত্তায় একসঙ্গে কাজ করার প্রত্যয় বিজিবি-বিএসএফের

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
‎
‎সীমান্ত হত্যা বন্ধ, সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
‎
‎বৈঠকে ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অন্যদিকে, ৭ সদস্যের বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস।
‎
‎বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়।
‎
‎এ সময় উভয় পক্ষ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে গৃহীত আলোচনা ও সিদ্ধান্ত সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি বেলা ১টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়।
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews