শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা চট্টগ্রামে সরকারি দপ্তর লক্ষ্য করে ৩ পেট্রোলবোমা নিক্ষেপ ‎শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালিয়েছে দুই ব্যক্তি ‎ ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে লিফলেট বিতরণ করলেন রিজভী ‎​বেনাপোল ক্রীড়া একাডেমির নতুন কমিটি গঠন: সভাপতি ইমদাদ, সম্পাদক বাসেত টেকনাফে খাবারের সন্ধানে এসে গর্তে দুই হাতি শাবক , পরে উদ্ধার খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল ‎বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিকসসহ ১৭ লাখ টাকার পণ্য আটক মাদক চালানের বিরোধে টেকনাফের পাহাড়ে নির্যাতন: নিহত দুই, মুমূর্ষু দুই লোহাগাড়ায় অবৈধভাবে চাপোড়া খালের বালু লুট, ৬ জনের বিরুদ্ধে মামলা

‎শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালিয়েছে দুই ব্যক্তি ‎

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ
‎
‎যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি পালিয়ে যায়।
‎
‎শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শার্শা থানা পুলিশের একটি দল উপজেলার শিকারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এর আগে ৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আমতলা মোড় ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেনের ধানখেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।
‎
‎পুলিশ জানায়, অজ্ঞাতনামা দুই ব্যক্তি পিস্তলটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রটি জব্দ তালিকার মাধ্যমে উদ্ধার করা হয়।
‎
‎শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews