রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) শিক্ষা সফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল বাস, শিক্ষকসহ নিহত ২ লোহাগাড়ায়” জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের মইজ্জ্যারটেক রাফা আবাসিক হোটেলে নারীসহ আটক ৬ ‎যশোর সীমান্তে মাদকসহ দুই নারী আটক, প্রায় ৪ লাখ টাকার পণ্য জব্দ ‎ বোয়ালখালীতে টেম্পু-সিএনজি সংঘর্ষ, আহত ৬, ৫ জন চমেকে রেফার সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার শ্যামা পূজা ও দীপাবলিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা চট্টগ্রামে সরকারি দপ্তর লক্ষ্য করে ৩ পেট্রোলবোমা নিক্ষেপ ‎শার্শায় ধানখেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার, পালিয়েছে দুই ব্যক্তি ‎

চট্টগ্রামের মইজ্জ্যারটেক রাফা আবাসিক হোটেলে নারীসহ আটক ৬

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার ‘হোটেল রাফা’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোটেলটিতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কর্ণফুলী উপজেলার বড়উঠান এলাকার আরাফাত (২৫), পটিয়ার কেলিশহর এলাকার মো. সাকিব (৩০), চন্দনাইশের বেলতলী এলাকার মাহবুব (৩৫), বাঁশখালীর পুকুরিয়া এলাকার ইয়াসমিন (৩০), চন্দনাইশের বেলতলী এলাকার শিউলী (২৬) এবং পটিয়া পৌরসভার ইয়াসমিন (৩০)।

পুলিশ জানায়, অভিযানের সময় মোট সাতজনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টতা না পাওয়ায় একজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়জনের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ৭৬ ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের ভূমিকাও তদন্ত করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় হোটেল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews