মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক

বাফুফের ওয়ান স্টার লাইসেন্স প্রাপ্ত দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি বয়স ভিত্তিক খেলোয়াড় তৈরির কাজ করে যাচ্ছে।
সেই লক্ষ্যে নিয়মিত প্রাকটিস সেশনের অংশ হিসেবে সাপ্তাহিক প্রীতি ম্যাচ শনিবার বিকেলে সিডিএ বালুর মাঠ সংলগ্ন সাগর পাড় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে। আরিফের দেওয়া এক মাত্র গোলে সীধু’র জুনিয়র দল কে হারিয়েছে। তবে এই ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করে হেরেছে অ-১৪ ও ১৪ এর সমন্বয়ে গঠিত দলটি।
নির্ধারিত সময় ৫০ মিনিটের ম্যাচ টি পরিচালনা করেছেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন ও সহকারী কোচ মোঃ মামুন।
খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের সোলায়মান ও শান্তনা পুরস্কার লাভ করেন জুনিয়র দলের সোহান।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পরিচালক ও একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সাবেক ফুটবলার মোঃ নিরব হোসেন , উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews