
বিপ্লব দাস : বোয়ালখালী প্রতিনিধি-:
চট্টগ্রামের বোয়ালখালীতে টেম্পু ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার আপেল আহমদ টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন—মো. ইলিয়াছ (৬৫), পিতা মোহাম্মদ মিয়া, আবদুল মাঝির বাড়ি, পশ্চিম কধুরখীল, বোয়ালখালী পৌরসভা; আনোয়ার হোসেন (২৫), পিতা খায়ের আহমদ, কাশেম মাস্টার বাড়ি, চরখানায়, পটিয়া; জেবল হোসেন (৭৫), পিতা মৃত খলিলুর রহমান, ওয়াজ তালুকদার বাড়ি, পশ্চিম গোমদণ্ডী, বোয়ালখালী পৌরসভা; এমরান (৩৮), পিতা মো. ইলিয়াছ এবং চেমন আরা বেগম (৬০), স্বামী মো. ইলিয়াছ। তাঁরা উভয়েই পশ্চিম কধুরখীলের আবদুল মাঝির বাড়ির বাসিন্দা।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার উম্মে খায়ের মাজেনা তাঁদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে আহতদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।