শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

দারিদ্র্য পেরিয়ে রোহিঙ্গা ভাষার গানে তারকা টেকনাফের ইসমাইল

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফের এক সাধারণ পরিবারের সন্তান ইসমাইল আহমেদের জীবনের গল্প যেন সংগ্রাম, অধ্যবসায় ও স্বপ্নপূরণের এক অনন্য দৃষ্টান্ত। দারিদ্র্যের কারণে অষ্টম শ্রেণির পর পড়াশোনা বন্ধ হয়ে গেলেও তিনি হার মানেননি। দিনমজুরি, বিভিন্ন শ্রমের কাজ এবং পরে বিজিবি ক্যাম্পে নৌকার মাঝি হিসেবে দীর্ঘ ছয় বছর দায়িত্ব পালন করে জীবিকার সংগ্রাম চালিয়ে যান। সেই সংগ্রামী তরুণই আজ রোহিঙ্গা ভাষার গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাখো মানুষের পরিচিত মুখ।

ইসমাইল জানান, টেকনাফ বিজিবি ক্যাম্পে কর্মরত অবস্থায় বিজিবি সদস্যদের স্নেহ, ভালোবাসা ও উৎসাহ তাকে আত্মবিশ্বাসী করে তোলে। পরবর্তীতে ঢাকায় গিয়ে এক বড় ভাইয়ের সহযোগিতায় গান, গিটার ও কিবোর্ড বাজানো শেখার সুযোগ পান। শিল্পী হিসেবে নিজেকে গড়ে তোলার পেছনে ওই বড় ভাইয়ের অবদান সবচেয়ে বেশি বলে তিনি মনে করেন।

এক ঈদের ছুটিতে টেকনাফে এসে স্থানীয় মানুষের রোহিঙ্গা ভাষার গানের প্রতি আগ্রহ দেখে তিনি জনপ্রিয় রোহিঙ্গা গান মনোত খুশিলার কণ্ঠে ধারণ করে টিকটকে প্রকাশ করেন। প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গানটি ব্যাপক ভাইরাল হয়। এরপর চট্টগ্রাম, কক্সবাজারসহ রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের কাছে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন।

বর্তমানে গানই নয়, নিজেকে আরও সমৃদ্ধ করতে কবিতা লেখা, আবৃত্তি চর্চা এবং নিয়মিত বই পড়ার পাশাপাশি ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্যও প্রশিক্ষণ নিচ্ছেন ইসমাইল। তাঁর বিশ্বাস, শিল্পচর্চা, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসই একজন মানুষকে স্বপ্নের গন্তব্যে পৌঁছে দিতে পারে।

সংগ্রামের প্রতিটি ধাপ পেরিয়ে উঠে আসা টেকনাফের এই তরুণ এখন শুধু একজন গায়ক নন; তিনি হয়ে উঠেছেন স্বপ্ন দেখতে শেখানো এক অনুপ্রেরণার নাম। তাঁর লক্ষ্য, সংগীত ও সৃজনশীলতার মাধ্যমে দেশ-বিদেশে নিজের পরিচিতি আরও বিস্তৃত করা এবং নতুন প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে যেতে উৎসাহিত করা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews