শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

কেয়া বৃত্তি ও গুণীজন সংবর্ধনা: দুই যুগ ধরে মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি হোসেন বাবলা, চট্টগ্রাম

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির আওতাধীন  কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া) পরিচালিত “কেয়া গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা–২০২৫”-এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দীর্ঘ ২৪ বছর তথা দুই যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া)। বৃত্তি পরীক্ষা, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা এবং গুণীজন সংবর্ধনার মাধ্যমে সংগঠনটি দেশের কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এরই ধারাবাহিকতায় ০১ আগস্ট ২০২৬ (শনিবার) সকাল ১০টায় হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড মোড়স্থ হোটেল আল-জামান সম্মেলন কক্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক ও গুণীজনদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কেয়ার পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্জ অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ। প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোরশেদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম খান, লায়ন মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী এবং মো. বোরহান উদ্দিন,টিপু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মঈনুদ্দিন কাদের লাভলু এবং সঞ্চালনা করেন মো. রফিকুল ইসলাম মল্লিক।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও সম্মাননা শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সৃজনশীল প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই যুগেরও বেশি সময় ধরে কেয়া এ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে আসছে।

অনুষ্ঠানে ট্যালেন্টপুল ও এ-গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে গোল্ড মেডেল, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। জেনারেল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews