শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মো: সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক রাতেই একই পরিবারের পাঁচ ভাইয়ের বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা ১০-১২ সদস্যের একটি ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও ছয়টি স্মার্টফোন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের রোসাইঙ্গা ঘোনা গ্রামের হাকিমিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ১১টার দিকে টিনের তৈরি বসতঘরে হঠাৎ মুখোশ পরা ডাকাতদল প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। ডাকাতদলের দুজনের হাতে দেশীয় তৈরি বন্দুক এবং অন্যদের হাতে দেশীয় বিভিন্ন অস্ত্র ছিল বলে জানান তারা।

ডাকাতেরা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা প্রায় এক ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় দুই লাখ টাকা ও ছয়টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে ডাকাতদল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান ভুক্তভোগীরা।

ক্ষতিগ্রস্তরা হলেন—হাকিমিয়া পাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে গিয়াস উদ্দিন (৪১), মহিউদ্দিন (৩৯), জসিম উদ্দিন (৩৩), জমির উদ্দিন (২৮) ও কায়সার উদ্দিন (২৬)। তারা পাঁচ ভাই এবং পাশাপাশি বসতঘরে বসবাস করেন।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ এবং চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানা পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম বলেন, ডাকাতির সংবাদ পেয়ে জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা ঘটনাস্থলে এসেছি। ভৌগোলিক অবস্থান ও আয়তনে বড় হওয়ার কারণে চট্টগ্রাম জেলায় ডাকাতদের আনাগোনা তুলনামূলক বেশি। পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনায় জড়িতদের আমরা দ্রুত আইনের আওতায় আনতে সক্ষম হব।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews