মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

আমতলীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে শতাধিক তালের বীজ রোপণ

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বরগুনার আমতলীতে শতাধিক তালের বীজ রোপণ করেছে সবুজ ছায়া যুব সংগঠন।

শনিবার (৫ সেপ্টেম্বর) আমতলী সদর ইউনিয়নের ছোটনীলগঞ্জ এলাকার আট কানি থেকে মাইঠা পর্যন্ত সড়কের দুই পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীর্ঘমেয়াদে বজ্রপাতের ঝুঁকি কমানোর পাশাপাশি স্থানীয় পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে সবুজ ছায়া যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদ ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আসলাম হোসেন, সহ-সভাপতি মোসাঃ তাহরীন, সাধারণ সম্পাদক মোঃ শামিম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আবি আবদুল্লাহ, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ লিমন ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তালগাছ বাংলাদেশের গ্রামীণ পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে তালগাছ ও দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণ করা প্রয়োজন। আজকের একটি ছোট বীজ ভবিষ্যতে বড় গাছে পরিণত হয়ে মানুষ ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সবুজ ছায়া যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদ ইসলাম রাব্বি বলেন, “শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়; রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। আমরা চাই, আজকের এই ছোট উদ্যোগ আগামী দিনে একটি বড় সবুজ আন্দোলনে পরিণত হোক।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বলেন, পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে কাজ করলে এর সুফল পুরো সমাজ পাবে। রোপণ করা তালের বীজগুলো যেন ভবিষ্যতে বড় গাছে পরিণত হয়, সেজন্য আমরা নিয়মিত পরিচর্যার উদ্যোগ নেব।

সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য শুধু একটি এলাকায় তালের বীজ রোপণ করা নয়; আমতলীর বিভিন্ন এলাকায় পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম ছড়িয়ে দেওয়া। তরুণদের সম্পৃক্ত করে নিয়মিত বৃক্ষরোপণ, পরিচর্যা ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করতে চাই।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভবিষ্যতেও বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

স্থানীয়রা আশা করছেন, রোপণ করা তালের বীজগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় গাছে পরিণত হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews