শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:

‎খুলনা বিভাগের বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে ৯টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের ৬টি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেন্টার, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয়-বিক্রয় ভাউচার যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

‎খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার হাফিজনগর বাজার এলাকায় খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে আল মদিনা হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

‎খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে ডুমুরিয়া উপজেলার শাহপুর ও মিকশিমিল বাজার এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পণ্য সরবরাহ না করায় বি কে ফার্মেসিকে ৫ হাজার টাকা, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় অয়ন কসমেটিকসকে ৩ হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের অপরাধে ভাই ভাই হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎যশোর সদর উপজেলার মাছ বাজার এলাকায় সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে যথাযথ পণ্য সরবরাহ না করায় মেসার্স কর্নফুলি ফিস অ্যান্ড সাপ্লাইয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎মাগুরার শ্রীপুর উপজেলার আড়পাড়া এলাকায় সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা ও যথাযথ পণ্য সরবরাহ না করায় মেসার্স আহনা পোল্ট্রিকে ৩ হাজার টাকা এবং মল্লিক পোল্ট্রি হাউজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

‎সাতক্ষীরা সদর উপজেলার কটিয়া টাউন বাজার এলাকায় সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে অভিযান চালিয়ে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় নিউ কুটুমবাড়ি সুইটসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

‎এদিকে কুষ্টিয়া সদর উপজেলার দাদাপুর সড়ক এলাকায় সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে সততা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযানে মোট ৯টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

‎অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

‎জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews