মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

শব্দচারী আবৃত্তি অঙ্গনের ২০২৬-২৭ সেশনের কার্যকরী কমিটি গঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রামের শিল্প ও সংস্কৃতিচর্চার অন্যতম সংগঠন শব্দচারী আবৃত্তি অঙ্গন-এর ২০২৬-২৭ সেশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে রাশেদ মুহাম্মদ সভাপতি এবং আরমানউজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি শাওকী ইবনে সাফওয়ান ও নাহিদা নাজু; সহকারী সাধারণ সম্পাদক সাইমুম মুরতাজা; সাংগঠনিক সম্পাদক কামরুল হায়দার চৌধুরী; সহ-সাংগঠনিক সম্পাদক এ. এইচ. হামিদ; অর্থ ও প্রচার সম্পাদক নাহিম নুপুর; প্রশিক্ষণ ও অনুষ্ঠান সম্পাদক রাজিব কুমার বিশ্বাস; সহ-প্রশিক্ষণ ও অনুষ্ঠান সম্পাদক তানভীর সিকদার; সাহিত্য ও গবেষণা সম্পাদক: শিমু বিশ্বাস; দপ্তর সম্পাদক নেজাম উদ্দীন; সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ; তথ্য ও প্রযুক্তি সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন এবং মিডিয়া সম্পাদক আই. এইচ. তুষার।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আসমা বুশরা তাহসিন, শওকত হোসেন, সামিরুল আকরাম, তাহিয়া বিনতে কবির, আনাস ইকবাল, আনিকা তাসনীম, সানজিদা আফরিন নিঝুম এবং আতিকুর রহমান।

নবনির্বাচিত সভাপতি রাশেদ মুহাম্মদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, শব্দচারী আবৃত্তি অঙ্গন শুদ্ধ আবৃত্তিচর্চা, সাহিত্যবোধ, নান্দনিক সংস্কৃতিচর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। নতুন কার্যকরী কমিটি এই ধারাবাহিকতাকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে আন্তরিকভাবে কাজ করবে। তিনি সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং সংস্কৃতিপ্রেমী মানুষের সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক আরমানউজ্জামান বলেন, নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ উচ্চারণ, কবিতার সৌন্দর্যবোধ, বাংলা ভাষা ও সাহিত্যচর্চার বিস্তার ঘটাতে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, আবৃত্তি উৎসব, সাহিত্য আসর এবং সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। তিনি সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য এবং সাংস্কৃতিক অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা, শুভেচ্ছা ও দোয়া কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews