শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা সংবাদ প্রকাশ করায় সীতাকুণ্ড এক সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন সংবাদ প্রকাশ করায় সীতাকুণ্ড এক সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন পতেঙ্গায় হাদীপাড়া মাদক বিরোধী এলায়েন্সে’র আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাইবান্ধা সদর ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ চন্দনাইশে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৫ প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে মাঠে ছিল ৪৯ বিজিবি,শেষ হলো শান্তিপূর্ণ দুর্গোৎসব ‎ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ জন গ্রেপ্তার বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

সংবাদ প্রকাশ করায় সীতাকুণ্ড এক সাংবাদিক জয়নালকে ১৮ ঘন্টা আটক রেখে মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ড মুস্কান ড্রিংকিং ওয়াটার কারখানায় অনিয়মের এবং অস্বাস্থ্যকর পরিবেশের বোতলজাতকরণ প্রক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক জনবানী সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীন কে, ডেকে নিয়ে, আটক করেন,মুসকা কারখানার এক কর্মকর্তা,
পরে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দিয়ে কোন অভিযোগ ছাড়া এস আই নুরুলুল্লাহ, সাংবাদিক জয়নালকে ১৮ ঘণ্টা আটক করে রেখে মামলা দিয়ে কারাগারে পাঠান। এর প্রতিবাদে আজ

শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৩ টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাব সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় , মানববন্ধনে বিভিন্ন বক্তারা বলেন,দৈনিক জনবানীর সীতাকুন্ড উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সীতাকুণ্ড উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জয়নাল আবেদীন কে , মুসকান ড্রিংকিংএর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে

গত ২১ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে সীতাকুণ্ড ভাটিয়ারী মুস্কান ড্রিংকিং ওয়াটার কারখানায় থেকে আটক করে পুলিশ, এবং এই অনিয়মের সংবাদ প্রকাশ করার মিথ্যা মামলায় দৈনিক জনবানী সাংবাদিক জয়নাল আবেদীন কে, গ্রেপ্তারো ও কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ, ও ওসি মহিনুল ইসলাম,ওসি তদন্ত মোস্তফা ও এস আই নুর উল্লাহ সহ এদের প্রত্যাহারের দাবি নিয়ে ও জয়নাল আবেদীনের, মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মানববন্ধনে বক্তারা

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি না দিলে, তাহলে সীতাকুন্ড থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন সাংবাদিক সমাজ,শনিবার বিকেলে চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ওই দাবি জানান সাংবাদিক মহল।

বাংলাদেশ সাংবাদিক উন্নয়নের সংস্থার, সীতাকুন্ডু উপজেলা কমিটির সভাপতি, শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে, এ মানববন্ধনের সাংবাদিক উন্নয়নের সংস্থার, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি, কে এম রুবেল বলেন,দৈনিক জনবানী সাংবাদিক, জয়নাল আবেদীনের অনুসন্ধানী প্রতিবেদনের সঙ্গে কারো দ্বিমত থাকলে, তারাও সংবাদ এর মাধ্যমে জবাব দেওয়া বা আদালতে মামলা করত।

তারা জয়নাল আবেদীনকে ১৮ থেকে ২০ ঘন্টা থানার
আটক করে রেখে মামলা দিয়ে একটি সমালোচনা সৃষ্টি করেছে, তিনি বলেন ২৩-২৪ সালের আগের
পরিস্থিতি ভেবে কেউ যেন আইনের লুকিয়ে অন্যায় না করেন,

আজকের মানববন্ধনের প্রধান অতিথি, চট্টগ্রাম রিপোর্ট এসোসিয়েশনের সভাপতি,সোহাগ আরফিন বলেন।সীতাকুণ্ড উপজেলা জনবাণী সাংবাদিক ও
বাংলাদেশ সংবাদ উন্নয়ন সংস্থার,সাংগঠনিক সম্পাদক,জয়নাল আবেদীন আজ একটা
অনুসন্ধানী প্রতিবেদনে করণে মামলা করার উদ্দেশ্য সীতাকুনণ্ড থানা ওসিকে উদ্দেশ্য করে বলেন।

তথ্য প্রযুক্তি আইন ডিজিটাল সিকিউরিটি আইন, সাইবার, নিরাপত্তা আইনের বিরুদ্ধে, সাংবাদিক সংগঠনগুলো গণমাধ্যমে স্বাধীনতার জন্য একাধিকবার আন্দোলন করে আসছে, কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার ঘটনা আমরা কল্পনা করতে পারি না।

তাই বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, সীতাকুণ্ড জনবানী সাংবাদিক জয়নাল আবেদীনসহ যেসব কারাবন্দী সাংবাদিক কারা ভোগ করছেন তাদের মুক্তি গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে তাই মুক্তির অবসান ঘটাতে দৃঢ় পতেক্ষেপ গ্রহণ করে এবং ভবিষ্যতে গণমাধ্যম কর্মীরা যেন আইনের পূর্ব সুরক্ষায় ভাবে কাজ করতে পারে তার নিশ্চিত করেন।

আজকে মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক আমার সংবাদে,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি,নাছির উদ্দিন শিবলু,দৈনিক গণকষ্ঠ আমজাদ হোসেন, আনন্দ টিভির, ইমরান হোসেন, সাংবাদিক রমিজ,
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সীতাকুণ্ড উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, আর কে হেলাল,অর্থ সম্পাদক,হাসান তারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মিরসরাই উপজেলা কমিটির,সভাপতি, জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক,সাকিব উদ্দিনসহ প্রেসক্লাব এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews