বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে জোরারগঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, চার মাদকসেবীর কারাদণ্ড, গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ ‎যশোর সীমান্তে ৪ লাখ ৪২ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ লালমোহনের কালমায় ৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান, সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন অনুষ্ঠিত হকার সংকটের স্থায়ী সমাধান হবে কি ? নাকি হকার উচ্ছেদ অভিযানের আড়ালে নতুন সিন্ডিকেটের হাতবদল সিআরএ কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিক আলী আজগর ইমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

লালমোহনের কালমায় ৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের পাঁচটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তিনি ইউনিয়নের সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপে উপস্থিত দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম, বর্ণ, জাতি ও সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে আনন্দ ও উৎসব ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, বর্তমানের তুলনায় আগামীতে আরও সুন্দর, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় তিনি উপস্থিত সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। পরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর কর্মসূচি শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews