শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৫ প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে মাঠে ছিল ৪৯ বিজিবি,শেষ হলো শান্তিপূর্ণ দুর্গোৎসব ‎ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ জন গ্রেপ্তার বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় মহা নবমীতে বোয়ালখালীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মোস্তাক আহমদ খান, সম্প্রীতি-সৌহার্দ্যের আহ্বান মিরসরাইয়ে জোরারগঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, চার মাদকসেবীর কারাদণ্ড, গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮

চন্দনাইশে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মো সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের চন্দনাইশে মারছা পরিবহনের বাসকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে একটি প্রাইভেটকার। এতে সাত বছর বয়সী শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৌরসভার গাছবাড়িয়া ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সৈয়দ মো. রিদোয়ান (৪৫), সৈয়দ মো. মনজুর (১৩), জান্নাতুল আফরা (৭), মোছাম্মৎ আনিস খাতিজা (৩৫) ও প্রাইভেটকার চালক মো. আনোয়ার (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে আসা মারছা বাস (চট্টমেট্রো-ব-১১-১২১৩) ওভারটেক করার সময় চট্টগ্রাম থেকে সাতকানিয়াগামী প্রাইভেটকারের (চট্টমেট্রো-গ-১২-৬০৪৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায় এবং এর চালকসহ ৫ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সৈয়দ মো. রিদোয়ানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার দুটি হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews