শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সিডিএফএ-মেয়র অ- ১৩ একাডেমি কাপে হারলেও মাথা উঁচু করে লড়েছে

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক

সিডিএফএ – মেয়র অনুর্ধ্ব – ১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের শনিবার দুপুরের খেলায় বড় ব্যবধানে হেরেছে লড়াকু দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।

অপর দিকে ৫-০ গোলে জিতে একরাম ফুটবল একাডেমি ২ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।

শনিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে হাটহাজারী ফুটবল একাডেমি ৫ – ০ গোলে সন্ধান স্পোর্টস ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা হাটহাজারীর মোঃ তাসিন এর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ইয়াছির আরাফাত চৌধুরী পাপলু।

সকালে দ্বিতীয় ম্যাচে স্বাধীন বাংলা ফুটবল একাডেমি ১ – ০ গোলে সোবহান ফুটবল একাডেমিকে পরাজিত করে গ্রুপ সি থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে। খেলা শেষে জয়ী দলের আবদুল আহাদের হাতে পুরস্কার তুলে দেন সিটি করপোরেশন একাদশের সাঃ সম্পাদক ও সাবেক ফুটবলার কাজী মোজাম্মেল হক মানিক।

দুপুরে ৩য় খেলায় রামপুর ফুটবল একাডেমি ৬ – ০ গোলে দঃ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ রামপুরার নুরুল হুদা তানভীরের হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় এ্যাথলেটস শর্মিষ্টা রায়।

দিনের শেষ খেলায় একরাম ফুটবল একাডেমি ৫ – ০ গোলে কালারপুল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে।

খেলা শেষে জয়ী দলের মোঃ উজার বিন আসিফ এর হাতে পুরস্কার তুলে দেন সাবেক ফুটবলার মনসুর আলম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews