বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় মহা নবমীতে বোয়ালখালীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মোস্তাক আহমদ খান, সম্প্রীতি-সৌহার্দ্যের আহ্বান মিরসরাইয়ে জোরারগঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, চার মাদকসেবীর কারাদণ্ড, গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ ‎যশোর সীমান্তে ৪ লাখ ৪২ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ লালমোহনের কালমায় ৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান, সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ

বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

বিপ্লব দাস, বিশেষ প্রতিনিধি

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে ফানুস উড্ডয়ন, সম্মাননা প্রদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও সম্প্রীতির আবহে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর বোধিসত্ত্ব বিহারের বিহারাধ্যক্ষ বিপর্শী মহাথেরো, কধুরখীল জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যানন্দ ভিক্ষু এবং কধুরখীল মার্জিন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ ভিক্ষুসহ পূজনীয় ভিক্ষুসংঘের সদস্যরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক, জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপজাতিবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, শাকপুরা শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাধক ডালিম বড়ুয়া এবং বোয়ালখালী পৌরসভা বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি হাজি আবু আকতার।

বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়া, কার্যকরী সভাপতি মিলু বড়ুয়া ও সাধারণ সম্পাদক চিকিৎসক মিহির বরণ বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া।

আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি রাজু বড়ুয়া, বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণতোষ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী শাখার সভাপতি সুমন বড়ুয়া ভূপেল ও সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া এবং বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের শুভাকাঙ্ক্ষী অমিত বড়ুয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সফল করতে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, বোয়ালখালী শাখা এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, বোয়ালখালী শাখা সার্বিক সহযোগিতা প্রদান করে।

প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠান বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির চর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews