শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

‎৪৯ বিজিবির অভিযানে শাড়ি-থ্রি-পিস ও কসমেটিকসসহ প্রায় ৭ লাখ টাকার পণ্য আটক ‎

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ, বেনাপোল,যশোর:

‎যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৩টি শাড়ি, ১৮টি থ্রি-পিস, বালিশের কভার, বিছানার চাদর, জিরা, ফুচকা, কিসমিস ও বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রীসহ মোট ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎শুক্রবার (২অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।

‎আটক মালামালের মধ্যে রয়েছে—৩৩টি শাড়ি, ১৮টি থ্রি-পিস, ৫টি বালিশের কভার, ৫টি বিছানার চাদর, ৫০০ গ্রাম জিরা, ১ প্যাকেট ফুচকা, ১ কেজি কিসমিস এবং ৬৮৬টি কসমেটিকস সামগ্রী। আটককৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা।

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews