শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
পতেঙ্গায় হাদীপাড়া মাদক বিরোধী এলায়েন্সে’র আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাইবান্ধা সদর ৫ নং বল্লাম ঝাড় ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ঘাঘট নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ চন্দনাইশে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৫ প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে মাঠে ছিল ৪৯ বিজিবি,শেষ হলো শান্তিপূর্ণ দুর্গোৎসব ‎ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ জন গ্রেপ্তার বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হালিশহর গলিচিপা ও দক্ষিণ কাট্টলীতে অশ্রুসজল চোখে দেবীকে বিদায় মহা নবমীতে বোয়ালখালীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মোস্তাক আহমদ খান, সম্প্রীতি-সৌহার্দ্যের আহ্বান মিরসরাইয়ে জোরারগঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, চার মাদকসেবীর কারাদণ্ড,

পতেঙ্গায় হাদীপাড়া মাদক বিরোধী এলায়েন্সে’র আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার চট্টগ্রাম

চল যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে।
মাদক ছেড়ে খেলায় ফিরি,সুস্থ- সুন্দর জীবন গড়ি। এই শ্লোগানকে সামনে রেখে হাদীপাড়া মাদক বিরোধী এলায়েন্সের আয়োজনে প্রথম বারের মত আন্তঃ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার একটি টার্ফে
গত ১৬ অক্টোবর শুরু হয় হাদীপাড়া মাদক বিরোধী এলায়েন্সের আন্তঃ ফুটবল টুর্নামেন্ট। এতে মোট ১৩ টি দল অংশ গ্রহন করেন। ২৩ অক্টোবর রাতে জমকালো আয়োজনে ফাইনাল খেলায়
হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছেন হাদীপাড়া ডাইনেস্টি দল আর রানার আপ হয়েছেন হাদীপাড়া ওরিয়রস। খেয়ায়
ম্যান অফ দ্যা ম্যাচ ও সেরা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ ইশান
সেরা গোলদাতা মোহাম্মদ এসকান্দার।

হাদীপাড়া মাদক বিরোধী এলায়েন্স কর্তৃক আয়োজিত চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে আন্তঃফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলায় দর্শকমহলের উপস্থিতি ও আনন্দ উল্লাস ছিল বেশ লক্ষণীয়।

হাদীপাড়া মাদক বিরোধী এলায়েন্সের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজের এমন ব্যতিক্রম আয়োজন গোটা পতেঙ্গায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। নতুন প্রজন্ম ও যুব সমাজকে মাদক মুক্ত রাখার পাশাপাশি সুন্দর জীবন গড়তে ব্যতিক্রম এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন,সমাজ সেবক,মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হারুন কোম্পানি, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মোশারফ, মোহাম্মদ বাহার,মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরীসহ অতিথিবৃন্দ।

মাদকের বিরুদ্ধে চলমান আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দেন হাদীপাড়া মাদক বিরোধী এলায়েন্সের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews