বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে জোরারগঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, চার মাদকসেবীর কারাদণ্ড, গাইবান্ধার‌ সাঘাটা উপজেলায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছেলে, পরে কারাগারে ফেরত পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮ ‎যশোর সীমান্তে ৪ লাখ ৪২ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ লালমোহনের কালমায় ৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান আমতলীতে অসহায় বৃদ্ধা জয়তনের পাশে স্বপ্নছোঁয়া, দিল এক মাসের বাজারসামগ্রী চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান, সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন অনুষ্ঠিত হকার সংকটের স্থায়ী সমাধান হবে কি ? নাকি হকার উচ্ছেদ অভিযানের আড়ালে নতুন সিন্ডিকেটের হাতবদল সিআরএ কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিক আলী আজগর ইমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

পলাশবাড়ী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেফতার-৮

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ

গাইবান্ধার পলাশবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জুয়ারি কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি-১৩)। গ্রেফতার ব্যক্তিরা হলেন, মারুফ খন্দকার(৪৫) ইউসুফ মন্ডল(৩৮) মোঃ রাশিদুল ইসলাম(৪২) মোঃ লাভলু মন্ডল(৫০) সবারুল কাজী (৪২)শ্রী নিরঞ্জন(২৬) মোঃ রঞ্জু চৌধুরী(৪০), এবং মোজাহার আলী(৫২)।

আজ(২০ অক্টোবর) মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার ও এসআরবি-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক(ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুয়া বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার মধ্য রাতে এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের চৌকস সদস্যরা উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামের মাঝিপাড়া দুর্গামন্দিরের উত্তরপাশে অভিযান চালায়। অভিযান চালিয়ে জুয়া খেলার টাকা ও বিভিন্ন সরঞ্জামসহ জুয়া খেলার দায়ে ৮ জন কে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে এসআরবি বাদী হয়ে পলাশবাড়ী থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটককরা জুয়ারি ও জব্দকরা আলামত সহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জুয়া খেলা, অনলাইন জুয়া, ক্যাসিনোসহ জুয়া সম্পর্কিত অপরাধ প্রতিরোধে এসআরবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews