রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সফররত চীনের নৌবাহিনী জাহাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান নাইক্ষ্যংছড়িতে’ কাঠ ব্যবসায়ীর রহস্যজনক গলাকাটা’ মরদেহ উদ্ধার’ আটক ১ কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ’ দুজনকে জীবিত উদ্ধার হারবাংয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাংবাদিকসহ দুজনের ওপর হামলার অভিযোগ লামা প্রেসক্লাব’র নতুন সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আরমান Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ

১৪ আগষ্ট থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট: ৪৮ দল ১২ গ্রুপে বিভক্তি

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ ইং, আগামী ১৪ আগষ্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

উদ্বোধনী দিনে মোকাবেলা করবে ক গ্রুপের ১ নং দল মিউনিসিপ্যাল মডেল স্কুল,২ নং দল বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয়।

৪৮ দলের গ্রুপ নির্ধারণী সভা আজ ৫ আগষ্ট বুধবার সকালে জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে প্রধান সমন্বয়কারী ও নগর বিএনপির সদস্য সচিব মোঃ নাজিমুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম -৮ এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ এরশাদ উল্লাহ।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নেওয়াজ মোঃ খান, ক্রীড়া সংগঠক ও টুর্নামেন্ট কমিটির সদস্য মশিউল আলম স্বপন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সাবেক জাতীয় ফুটবলার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ মামুন উদ্দিন, হায়দার কবির প্রিন্স, একরাম আফসার, নজরুল ইসলাম বাবু, ইকবাল হোসেন, হোসেন বাবলা, ফরহাদ হোসেন চৌধুরী

সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

লটারির মাধ্যমে গ্রুপ পর্ব ও ৮ দল কে ৩য় দল হিসেবে নক আউট পর্বে উন্নতি করতে ড্র করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews