রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সফররত চীনের নৌবাহিনী জাহাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান নাইক্ষ্যংছড়িতে’ কাঠ ব্যবসায়ীর রহস্যজনক গলাকাটা’ মরদেহ উদ্ধার’ আটক ১ কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ’ দুজনকে জীবিত উদ্ধার হারবাংয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাংবাদিকসহ দুজনের ওপর হামলার অভিযোগ লামা প্রেসক্লাব’র নতুন সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আরমান Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ

জুলাইয় গণহত্যার বিচার ও‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে দক্ষিণ হালিশহরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

জুলাইয়ের গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায়ের ভিত্তিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী,ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড এর উদ্যোগে বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৩৯ নং ওয়ার্ড জামায়াতের আমীর জনাব ওসমান গনি।

বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব মোহাম্মাদ সাহেদের নেতৃত্বে গণমিছিল টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ফ্রি পোর্ট মোড় এসে সমাবেশ শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ, মাওলানা মোজাম্মেল হক, আব্দুর রহিম বিশ্বাস, মোঃ ফখরুল ইসলাম হাফেজ মোহাম্মদ বখতিয়ার, মজিবুল হক বকুলসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাইয়ের গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে গণভোটের রায়ের ভিত্তিতে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, জনগণের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণ এবং গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সমাবেশ শেষে অনুষ্ঠিত গণমিছিলটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews