শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

বিএনপি সরকারের সফলতার ১৮০ দিন পূর্তিতে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি সরকারের সফলতার ১৮০ দিন পূর্তি উপলক্ষে চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম কলেজ ছাত্রদল। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নূরী সিজ্জির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে নগরীর বিভিন্ন কলেজ ও ওয়ার্ড ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নূরী সিজ্জি বলেন, বিএনপি সরকারের ১৮০ দিনের সাফল্যে দেশের জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে সরকারের নেওয়া কার্যক্রম আরও জোরদার করতে হবে। জনগণের পাশে থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সরকারের সাফল্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে কাজ করে যাবেন।

সমাবেশে বক্তারা বিএনপি সরকারের ১৮০ দিনের বিভিন্ন সাফল্য তুলে ধরে সরকারের প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেন। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকারের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews