
মো: সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. মিজানুল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এবং কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব এনামুল হক। প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক এম মোবারক আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল মতলব, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ মানিক, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. নূরুল আবছার, সাবেক সিনিয়র সহসভাপতি মাওলানা কবির আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি রহিম উল্লাহ রহিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাহ উদ্দিন, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন সাগর ও ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান তানভীরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
সম্মেলনে বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তারা।
এদিকে, কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এবারের কাউন্সিলে সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে আটজন প্রার্থী নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন। বিপুলসংখ্যক প্রার্থীর প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাংগঠনিক তৎপরতা দেখা গেছে।