সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা দোহার উপজেলা নির্বাচন তৃণমূল থেকে উঠে আসা ফজলুল হক বেলায়দীকে চেয়ারম্যান পদে দেখতে চায় সর্বস্তরের জনগণ চট্টগ্রামের সাতকানিয়া- বাঁশখালী পানি বন্দি মানুষের পাশে এনসিপি গাইবান্ধায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীর শিবপুরে মুঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত। বাঁশখালীতে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ৩৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড  মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; পতেঙ্গা ৪০০ বোতল বিদেশি মদ জব্দ বন্দরটিলায় খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও‌ ময়লা- আবর্জনা অপসারণ করলেন চসিকের ম্যাজিস্ট্রেট ‎৪৯ বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ভারতীয় কসমেটিক্স পণ্য জব্দ ‎ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বাকলিয়াবাসীর পাশে মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের বন্যা পরিস্থিতি তদারকি,কবলিত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরণ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

ঢাকা দোহার উপজেলা নির্বাচন তৃণমূল থেকে উঠে আসা ফজলুল হক বেলায়দীকে চেয়ারম্যান পদে দেখতে চায় সর্বস্তরের জনগণ

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সাগর আহমেদ জজ নেত্রকোনা প্রতিনিধি

ঢাকার আসন্ন দোহার উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা সমীকরণ ও আলোচনা। এর মধ্যে ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন সাবেক ছাত্রনেতা ও আইনজীবী এডভোকেট ফজলুল হক বেলায়দী। বিলাসপুর-মাহমুদপুরের কৃতি সন্তান বেলায়দীকে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় জোরালো প্রচারণা চালাচ্ছেন দোহার উপজেলার সর্বস্তরের জনগণ।

তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব:

ফজলুল হক বেলায়দী একজন রাজপথের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূল থেকে ধাপে ধাপে উঠে আসা প্রবীণ ছাত্র ও যুবনেতা। তিনি জয়পাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও জিএস হিসেবে দায়িত্ব পালন করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

পরবর্তীতে তিনি জাতীয়তাবাদী ছাত্রদল, দোহার উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতির গুরুদায়িত্ব সফলভাবে পালন করেন। এছাড়া ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হিসেবে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।

জনসাধারণের প্রত্যাশা:

এলাকাবাসীর মতে, দোহার উপজেলার উন্নয়ন এবং জনগণের অধিকার আদায়ে একজন শিক্ষিত, পরিচ্ছন্ন ভাবমূর্তির ও যোগ্য নেতার প্রয়োজন। এডভোকেট ফজলুল হক বেলায়দী দীর্ঘ সময় ধরে স্থানীয় রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন।

নির্বাচনী প্রচারণায় থাকা সাধারণ ভোটাররা জানান, “ফজলুল হক বেলায়দী রাজপথের লড়াকু সৈনিক ও একজন পেশাদার আইনজীবী। তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা এই জননেতা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে দোহার উপজেলা একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরিত হবে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই দোহারের প্রতিটি ইউনিয়নে তাঁর সমর্থনে পোস্টারিং ও প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে। দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ এবার তাঁকে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পেতে উন্মুখ হয়ে আছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews