রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সফররত চীনের নৌবাহিনী জাহাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান নাইক্ষ্যংছড়িতে’ কাঠ ব্যবসায়ীর রহস্যজনক গলাকাটা’ মরদেহ উদ্ধার’ আটক ১ কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ’ দুজনকে জীবিত উদ্ধার হারবাংয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাংবাদিকসহ দুজনের ওপর হামলার অভিযোগ লামা প্রেসক্লাব’র নতুন সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আরমান Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ

মানিকগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠি

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে মানিকগঞ্জ শহরের ডায়মন্ড প্লাজায় এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার রুকনরা অংশগ্রহণ করেন।

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রব।

তিনি তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ, নৈতিকতা, দায়িত্বশীলতা ও সমাজ গঠনে কর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠন এবং ইসলামী আন্দোলনের কর্মীদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হুসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মানিকগঞ্জ জেলা তত্ত্বাবধায়ক শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, জেলা নায়েবে আমীর এ্যাড. আনোয়ার, জেলা সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম প্রমুখ!

দিনব্যাপী শিক্ষাশিবিরে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, দিকনির্দেশনামূলক বক্তব্য ও সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বক্তারা ইসলামী মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে সংগঠনের কর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

শিক্ষাশিবিরে ইসলামি নাশিদ পরিবেশন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পীরা।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews