বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে খাবারের সন্ধানে এসে গর্তে দুই হাতি শাবক , পরে উদ্ধার খাজা বাবার অসাম্প্রদায়িক ভারতের স্বপ্নভঙ্গ: জিন্নাহর রাজনীতি যেভাবে সব মানুষের ইন্ডিয়াকে রামরাষ্ট্রে রূপান্তর করল ‎বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিকসসহ ১৭ লাখ টাকার পণ্য আটক মাদক চালানের বিরোধে টেকনাফের পাহাড়ে নির্যাতন: নিহত দুই, মুমূর্ষু দুই লোহাগাড়ায় অবৈধভাবে চাপোড়া খালের বালু লুট, ৬ জনের বিরুদ্ধে মামলা ‎আইসিপি সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল আটক আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা ‎সীমান্তবাসীর নিরাপত্তায় একসঙ্গে কাজ করার প্রত্যয় বিজিবি-বিএসএফের বোরহানউদ্দিনে ওজোপাডিকো বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার মেহেদীর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ” দ্রুত প্রত্যাহারের দাবি ‎মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে বেনাপোল পোর্ট থানার নতুন ওসি শহীদ তিতুমীর

টেকনাফে খাবারের সন্ধানে এসে গর্তে দুই হাতি শাবক , পরে উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফে বন থেকে লোকালয়ে খাদ্যের সন্ধানে এসে পানির গর্তে পড়ে যায় দুটি বন্যহাতি শাবক। পরে বন বিভাগ, ইআরটি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় হাতি শাবক দুটিকে উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) সকালে টেকনাফ রেঞ্জের মধ্যহ্নীলা বিটের আওতাধীন কম্বনিয়াপাড়া মনুমিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ রেঞ্জ মধ্যহ্নীলা বিট কর্মকর্তা ফরেস্টার মো. হোসেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হোয়াইক্যং কম্বনিয়াপাড়ার সংলগ্ন বন থেকে খাদ্যের সন্ধানে দুটি বন্যহাতি শাবক লোকালয়ে চলে আসে। একপর্যায়ে হাতি শাবক দুটি সেখানে থাকা একটি বড় পানির গর্তে পড়ে যায়। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে হাতি শাবক দুটিকে উদ্ধার করে বনে ফিরিয়ে দেন।

টেকনাফ রেঞ্জ মধ্যহ্নীলা বিট কর্মকর্তা ফরেস্টার  মো. হোসেন জানান, মধ্যহ্নীলা বিটের আওতায় এলাকার একটি বড় পানির গর্তে পড়ে যাওয়া দু’টি বন্যহাতি শাবককে ইআরটি সদস্য সহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাতির দুইটি শাবককে আবারও বনে নিরাপদে ফেরত পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews