সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
১-১ গোলে ড্র হয়েছে প্রীতি ম্যাচ… একাডেমির মান-উন্নয়নে সৌহার্দ্যপূর্ণ ফুটবল ম্যাচ আয়োজন অপরিহার্য ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: গ্রেপ্তার ৪ ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু. ‎বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করেছে ৪৯ বিজিবি জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশ এর অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত বন্দর -ইপিজেড,পতেঙ্গায় মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ ‎বেনাপোল চেকপোষ্ট সীমান্তে ১০ লাখ টাকার বেশি ভারতীয় পণ্য আটক ‎ ‎ভোক্তা-অধিকারের অভিযান, ১৪ প্রতিষ্ঠানকে ৮৯ হাজার টাকা জরিমানা

১-১ গোলে ড্র হয়েছে প্রীতি ম্যাচ… একাডেমির মান-উন্নয়নে সৌহার্দ্যপূর্ণ ফুটবল ম্যাচ আয়োজন অপরিহার্য

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ক্রীড়া  প্রতিনিধি

বাফুফের ওয়ান স্টার লাইসেন্স প্রাপ্ত একাডেমি গুলোর মধ্যে ক্রীড়া বিনোদনের মান-উন্নয়নে সৌহার্দ্যপূর্ণ ফুটবল ম্যাচ আয়োজন অপরিহার্য বলে মন্তব্য করেছেন সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরন।
তিনি আজ বিকেলে ৩৯ নং ওয়ার্ডের সাগর পাড় মাঠে প্রীতি ফুটবল ম্যাচে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথা বলেন।
ম্যাচে সবুজ জার্সির দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি ও কমলা জার্সি পরিহিত চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি।
খেলা শুরুর প্রাক্কালে সাবেক ফিফা রেফারি ও চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক এবং একাডেমির পরিচালক আব্দুল হান্নান মিরন কে স্বাগতিক দঃ হালিশহর ফুটবল একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিচালক ও জেনারেল সেক্রেটারি, ক্রীড়া সংগঠক সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, প্রাক্তন ফুটবলার মোঃ মামুন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জেনারেল ম্যানেজার ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষাসংগঠক এম বদিউর রহমান, ভারপ্রাপ্ত মাঠ সমন্বয়কারী মোঃ আমির হোসেন , সিনিয়র খেলোয়াড় মোঃ আইয়ুব খান প্রমুখ।

খেলা পরিচালনা করেন প্রাক্তন ফুটবলার ও রেফারি মোঃ ওমর ফারুক, সহকারী ছিলেন ইফতি এবং আরাফাত হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews