শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর -ইপিজেড,পতেঙ্গায় মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ ‎বেনাপোল চেকপোষ্ট সীমান্তে ১০ লাখ টাকার বেশি ভারতীয় পণ্য আটক ‎ ‎ভোক্তা-অধিকারের অভিযান, ১৪ প্রতিষ্ঠানকে ৮৯ হাজার টাকা জরিমানা এলপিজি গ্যাসের দাম বেড়েছে ২৫২ টাকাঃ আজ থেকে ১২ কেজি এলপিজি ১৮৩৭ টাকা দর নির্ধারণ করেছে সরকার. আনোয়ারায় দখলদার সিন্ডিকেটের কাছে অসহায় চট্টগ্রাম দক্ষিন সড়ক বিভাগ ‎বেনাপোল ও আমড়াখালীতে বিজিবির অভিযান, সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ চট্টগ্রামে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের সঙ্গে কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বন্দর -ইপিজেড,পতেঙ্গায় মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নগরীর বন্দর -ইপিজেড ও পতেঙ্গায় মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৩ টি সেন্টারে ১ম – ৮ ম শ্রেণীর প্রায় ২৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক স্কুল, কিন্ডারগার্টেন -মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ১০০ নম্বরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ হাফেজ মাওঃ মোঃ আবুল হাশেম নোমান অংশ গ্রহণকারী সকল প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে আরো ভালো মানের বৃত্তি পরীক্ষা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন

এই মেধা বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন বন্দর থানা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সমন্বয়কারী মোঃ আব্দুল হাকিম চৌধুরী, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি,বিএইচ নলেজ ফেয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন,মেধা বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক মাওঃ মোঃ ঈসা জামাল হোসাইন জামাপুরী, পরীক্ষা সচিব অধ্যক্ষ ডাঃ মোঃ সাহিদুল ইসলাম, ডা , মোঃ নাহিদুল ইসলাম রাজু, ডাঃ মোঃ শাহেদুল ইসলাম,স্থানীয় ক্রীড়া – সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, শিক্ষক মোঃ হারুন উর রশীদ, শিক্ষক মোঃ নূর উদ্দিন প্রমুখ।

পরীক্ষা সেন্টার দঃ হালিশহর উচ্চ বিদ্যালয়, পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ও হালিশহর বেগম জান উচ্চ বিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের অভিভাবক গণ আয়োজনের সন্তুষ্টি প্রকাশ করে। তবে সময় সূচিতে পরিবর্তন করা উচিত হবে আগামীতে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews