সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: গ্রেপ্তার ৪ ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু. ‎বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য আটক করেছে ৪৯ বিজিবি জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশ এর অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত বন্দর -ইপিজেড,পতেঙ্গায় মিফতাহুল জান্নাত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ ‎বেনাপোল চেকপোষ্ট সীমান্তে ১০ লাখ টাকার বেশি ভারতীয় পণ্য আটক ‎ ‎ভোক্তা-অধিকারের অভিযান, ১৪ প্রতিষ্ঠানকে ৮৯ হাজার টাকা জরিমানা এলপিজি গ্যাসের দাম বেড়েছে ২৫২ টাকাঃ আজ থেকে ১২ কেজি এলপিজি ১৮৩৭ টাকা দর নির্ধারণ করেছে সরকার.

ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ: গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃসেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে রিয়াজ (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) সাতকানিয়া, লোহাগাড়া ও পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মো. অনিক হাসান(২৪) ফরহাদুল ইসলাম (২৩), সাইমন উদ্দিন শাকিল (২৫) ও কামরুল হাসান (১৭)।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর বিকেল ৫টায় উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের শাহ মজিদিয়া মার্কেট এলাকায় একটি দোকানের সামনে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে রিয়াজকে কয়েকজন মিলে মারধর করেন। এতে তার মাথা, নাক, মুখসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলার পদুয়া হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ অক্টোবর সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের মা রোজিনা আক্তার বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews