শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট চলমান থাকবে করলেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি) ‎ভোক্তা-অধিকারের অভিযান, বিভিন্ন জেলায় জরিমানা ২ লাখ ২১ হাজার টাকা সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে ২ যাত্রী নিহত, আহত ১ ‎৪৯ বিজিবির অভিযান,বেনাপোল ও আমড়াখলী চেকপোষ্টে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক ‎ ‎ফলের বাজার ও নিত্য পণ্যের বাজারে ভোক্তার অভিযান : জরিমানা ১ লক্ষ ৫৭ হাজার টাকা আধুনগর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত ২২ দিনের অভিযানে ৯ জেলায় নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট মোতায়েন, গভীর সমুদ্রে আকাশপথেও নজরদারি Jak na zahraniční casina pro české — zkušenosti, tipy a nejčastější chyby Mikołajki na Vavada Casino Warszawa, Santa’s Great Gifts kontra Santa’s Wonderland jako Maszyny Internetowe z prezentowymi free spinami

‎ভোক্তা-অধিকারের অভিযান, বিভিন্ন জেলায় জরিমানা ২ লাখ ২১ হাজার টাকা

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ
‎
‎খুলনায় এলপিজি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়ে ১৭টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
‎
‎বুধবার (৭ অক্টোবর) খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৯টি টিম পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
‎
‎অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যাচাই করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
‎
‎খুলনা মহানগরীর হরিণটানা থানার খালাসীর মোড় এলাকায় অভিযান চালিয়ে এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্টকে যথাযথ পণ্য সরবরাহ না করায় ১০ হাজার টাকা এবং গ্লোরিয়াস ট্রেড ইন্টারন্যাশনালকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কার্য করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
‎
‎সোনাডাঙ্গা থানার শিববাড়ি মোড় এলাকায় অভিযানে কবিতা’স কালেকশন এন্ড মারজান ফ্যাশনকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা ও যথাযথ পণ্য সরবরাহ না করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎এছাড়া সাতক্ষীরার আশাশুনী, কুষ্টিয়ার কুমারখালী, ঝিনাইদহ সদর, মাগুরার সাখিলা, চুয়াডাঙ্গার দামুড়হুদা, বাগেরহাট সদর এবং যশোরের ঝিকরগাছা উপজেলায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা এবং যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
‎
‎ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি না করতে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
‎
‎জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews