শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

‎৪৯ বিজিবির অভিযান,বেনাপোল ও আমড়াখলী চেকপোষ্টে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক ‎

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ১৮ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
‎
‎আটক মালামালের মধ্যে রয়েছে ৭২টি শাড়ি, ১টি কম্বল, ৫টি চাদর, ৩টি ওয়ান পিস, ৪ প্যাকেট ফুচকা, ২ প্যাকেট সনপাপড়ি ও ৩৮৯টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।
‎
‎৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎
‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews